শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গাজার সমগ্র জনসংখ্যা ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার’ সম্মুখীন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

 আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডে মানবিক সহায়তা বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।

মঙ্গলবার ফিলিপাইনে সরকারি সফরকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার সমগ্র জনসংখ্যা ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার’ সম্মুখীন হচ্ছে।
ব্লিঙ্কেন বলেন, ‘গাজার জনসংখ্যার শতভাগ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এটিই প্রথমবারের মতো পুরো জনসংখ্যাকে এত শ্রেণীবদ্ধ করা হয়েছে।’

এদিকে, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, উত্তর গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে এটা হয়েছে। ফিলিস্তিনের গাজায় গত পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ১৩ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

সূত্র : এএফপি ও এনডিটিভি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর