শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গাজায় ইসরাইলের হামলার মধ্যে ইসরাইলের কাছে বোমা ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

 আন্তর্জাতিক: গাজায় ইসরাইলের হামলার মধ্যে ইসরাইলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যখন রাফায় সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে, তখনো ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি বাইডেন প্রশাসন।

পেন্টাগন ও পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আমেরিকার একটি পত্রিকা জানিয়েছে, নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১,৮০০ এমকে-৮৪ ২,০০০ পাউন্ড বোমা, ৫০০ এমকে-৮২ ৫০০ পাউন্ড বোমা, ২৫টি এফ-৩৫এস যুদ্ধবিমান। এসব অস্ত্র ও বোমা ২০০৮ সালে কংগ্রেসে পাস হওয়া বৃহত্তর প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। ইসরাইল গত জুলাই মাসে তৃতীয় স্কয়াড্রোনে ২৫টি এফ-৩৫এস যুদ্ধবিমান চেয়েছে। এগুলো সরবরাহ করা হলে বহরে এই বিমানের মোট সংখ্যা হবে ৭৫।

ওয়াশিংটন তার দীর্ঘ দিনের মিত্র ইসরাইলকে বছরে ৩.৮ বিলিয়ন ডলার সামারিক সহায়তা দিয়ে আসছে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলকে আরো বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। তবে কিছু ডেমোক্র্যাট এবং আরব আমেরিকান গ্রুপ ইসরাইলের প্রতি অবিচল সমর্থন প্রদানের জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করছে এবং এই সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের অব্যাহত সমর্থন রয়েছে। শর্তসাপেক্ষ সহায়তা আমাদের নীতি নয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর