শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ৬০

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর  টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।অভিযান শেষে তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করেন গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।সেই সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, বিখ্যাত মাদক ব্যবসার জমজমাট খোলাবাজার হিসেবে খ্যাত টঙ্গী হাজী মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন হয়। রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাদক যায়।মাদকের পাইকারি বাজার এই মাজার বস্তিতে প্রায় শতাধিক মাদকের দোকান রয়েছে। বাসা বাড়ি ও দোকান থেকে নিয়মিত পাইকারি হিসেবে মাদক বিক্রি হয়। এখান থেকে স্থলপথ, রেলপথ ও জলপথে দেশের বিভিন্ব স্থানে মাদক যায়।

কক্সবাজার থেকে সরাসরি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক টঙ্গীর মাজার বস্তিতে আসে। আর এখান থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি বিক্রি হয়ে থাকে।একটি সরকারি সূত্র জানায়, সম্প্রতি কক্সবাজারে একটি বড় মাদক কারবারের ঘটনার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হচ্ছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর