শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গাজীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মহিউদ্দিন আহমেদ স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ টাইম ভিউ

গাজীপুর শ্রীপুরে টেংরা বরমী আঞ্চলিক সড়কের ড্রাম ট্রাকের ধাক্কায় একলাশ উদ্দিন (২৮)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত। মঙ্গলবার( ১৪ জনুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বরমী আঞ্চলিক সড়কে পলিপ‌্যাক ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মধ্যবাট্টা গ্রামে ছফির উদ্দিনের ছেলে। স‌ে গাজীপুর চৌরাস্তায় একটি বেসরকারি গার্মেন্টস ফ্যাক্টরিতে বাসা ভাড়া থেকে চাকরি করতেন। আহত মোটরসাইকেল আরোহী খায়রুল ইসলাম(৪০)  গাজীপুর সদর উত্তর খায়েরপুর গ্রামের। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত । প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় পরে তার অবস্থার সংকটজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার এসআই কাইয়ুম জানান, ড্রাম ট্রাক উদ্ধার এবং চালককে আটক  করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবদীন মন্ডল বলেন, ড্রাম  ট্রাকের সাথে মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত  এবং একজন আহত হয়েছে খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষে প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর