সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: ছাত্রশিবিরের শোক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন তরুণ শিক্ষার্থীর মৃত্যু আমাদের জন্য গভীর বেদনাদায়ক।

নিহত মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব ছিলেন জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ, যারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসেছিলেন। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জাতি ভবিষ্যৎ সম্ভাবনাময় তিনজন যোগ্য ও দক্ষ নাগরিক হারাল। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে মাটির মায়া ইকো রিসোর্টে দুর্ঘটনাটি ঘটে। ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত আইইউটির শিক্ষার্থীরা বিআরটিসির দুতলা বাসযোগে পিকনিকে যান। ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বাসটির স্পর্শে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। তাদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর