শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজীপুরে হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা আসামির

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে গারদে নেওয়ার সময় হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করেছেন ডাকাতি মামলার এক আসামি। পরে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানায় একটি ডাকাতির মামলায় গাজীপুর কারাগারের বন্দি মামুন ওরফে লাল চানকে কারাগার থেকে গাজীপুর জেলা জজ আদালত-১ এ আনা হয়। তার হাজিরা শেষে কোর্ট পুলিশ আল আমিন আসামিদের গারদখানায় নিয়ে যাচ্ছিলেন। আসামিদের নিয়ে জেলা জজ আদালতের ফটকের কাছে আসার পর কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মামুন ওরফে লাল চান।

পরে উপস্থিত লোকজন চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।তিনি জানান, একটি হাতকড়ায় দুজন আসামির হাত আটকানো থাকে। হাতকড়ার মামুন ওরফে লাল চানের অংশটি একটু ঢিলে ছিল। এ সুযোগে সে কৌশলে হাতকড়া খুলে পালানোর চেষ্টা করে। মামুন ওরফে লালচানের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেরবাড়ি খন্দকার পাড়া এলাকায়। তার বাবার নাম মৃত বদর উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর