শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গাজীপুরের চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে। ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামার স্টেশনের কাছে থামানো হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের।

তিনি জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেলস্টেশন অতিক্রমের পরপরই সাত খামাইর স্টেশনের কাছে গেলে পাওয়ার কারে আগুন লাগে। সাতখাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই।

বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: জাগো নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর