শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

গোপালগঞ্জে বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছেটফা খালিয়া গ্রামের আবিদ সিকদার বাড়ি থেকে একটি অস্ত্র ও দুটি মুঠোফোন উদ্ধার করে সেনাবাহিনী।

এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পর দেশ ত্যাগে বাধ্য করায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা। বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তারা সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে ৫ সদস্যকে আহত করে ২টি অস্ত্র ছিনিয়ে নেয়। এসময় ভাঙচুর করা হয় সেনাবাহিনীর ২টি গাড়ি। পরে ওই সন্ধ্যায়ই একটি অস্ত্র উদ্ধার করা হয়, আর রবিবার উদ্ধার করা হয় আরেকটি।

এ ঘটনায় রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় নেতা–কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করা পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম গণমাধ্যমকে বলেন, আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানকার নেতা–কর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদের বলে এসেছি সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, সেনাবাহিনীর সদস্যদের আহত করা ও গাড়ি পুড়িয়ে দেয়া অন্যায় হয়েছে। এ ধরনের কাজ বা বিশৃঙ্খলা করলে আমরা মেনে নেব না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমার জানা মতে গোপালগঞ্জে কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাতে সেনাবাহিনীর ক্যাম্পে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানকে ডেকেছিল। সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের আন্দোলনে দেশি-বিদেশি অস্ত্র প্রদর্শনের বিষয়ে সেনাবাহিনী আপত্তি জানিয়েছে। তবে শান্তিপূর্ণ আন্দোলন করতে কোনো বাধা নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর