বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

গোয়ালন্দে দৌলতদিয়া পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে জাল ও ট্রলার জব্দ

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০২ টাইম ভিউ

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে তৃতীয় দিনের অভিযানে জাল ও ট্রলার জব্দ করে উন্মুক্ত নিলামে ট্রলার বিক্রি ও জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা।

সোমবার (৬ অক্টোবর) সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া ও কলাবাগান এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের দাড়িত্বে থাকা পেটি অফিসার শাহিন আলম সহ পুলিশ ও কোস্ট গার্ডের একটি দল।

এ বিষয়ে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা চলছে এবং এ অভিযান প্রতিদিনই পরিচালনা করা হবে। এসময় নদীতে থাকা জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ এবং আটকৃতদের মৎস্য আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, তৃতীয় দিনের মতো পদ্মা নদীতে অভিযান চালিয়ে   আনুমানিক ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ শিকারে ব্যবহৃত একটি ট্রলার ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল ফেরিঘাটে এনে পুড়িয়ে ফেলা, মাছগুলো নদীর তীরবর্তী অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং জব্দকৃত নৌকা টি উন্মুক্ত নিলামে ৩৬ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর