শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গোয়ালন্দে ১৩তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

নুরুল হক মিলন; গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৭ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল আয়োজিত ১৩ তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫ টায় দক্ষিণ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম সেমিফাইনাল খেলায় বসন্তপুর সবুজ সংঘ বনাম এল এস একাডেমী একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় এল এস একাডেমী গোয়ালন্দ ১-০ গোলে বসন্তপুর সবুজ সংঘকে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে।

প্রথম সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উজানচর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সোনালী অতীত ফুটবলার নিজাম মোল্লা প্রমুখসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন‍্য‍্যন‍্য সদস্য বৃন্দ। খেলাটি পরিচিলনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চৌকস রেফারি সুলতান মাহমুদ সবুজ, সহকারি রেফারি হিসাবে দায়িত্বে ছিলেন কামরুল কাজী ও মোরশেদ।

গত ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ‍্যাডভোকেট মো. আসলাম মিয়া।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, ১৬ দলের অংশগ্রহণে এবারের আয়োজন দিয়ে ১৩ তম আয়োজন চলছে। আগামী ২৪ আগস্ট রবিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিকেল ৫ টায় গোয়ালন্দ সেভেন স্টার ক্লাব বনাম দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর