সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে জবি শিক্ষার্থীসহ আট জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২১৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানী পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট আট জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হওয়া শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান। বিস্ফোরনের সময় তিনি ওই বাজার করতে গিয়েছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দগ্ধরা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। এ সময় দোকানে থাকা আ. রহিম, তার মেয়ে ও নাতির শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সোমবার (১ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিলো। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল-আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, দগ্ধ হয়ে প্রথমে তিনজন পরে আরও পাঁচজন আসেন চিকিৎসা নিতে। তারা সবাই পুরাতন বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা গুরুতর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর