শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঘূর্ণিঝড় ফেইনজাল: ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ঘূর্ণিঝড় ফিইনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়, বাকি তিনজনের মৃত্যু হয়েছে ভারতে। শনিবার ফেইনজাল বঙ্গোপসাগর থেকে ভারতের দক্ষিণাঞ্চলের পূর্ব উপকূল অতিক্রম করে স্থলে উঠে আসে।

রোববার ভারতের আবহাওয়া দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে একদিনে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। তুমুল বৃষ্টিতে তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন অংশ ডুবে গেছে। শনিবার নগরীটি থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল, কিন্তু রোববার ভোর থেকে চলাচল ফের শুরু হয়েছে বলে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।রয়টার্স স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানায়, ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে রাস্তাগুলো পানিতে ডুবে ছিল আর লোকজনকে উদ্ধার করতে নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পুদুচেরির কাছ দিয়ে অতিক্রম করে যাওয়ায় সেখানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে চেন্নাইয়ে বৃষ্টি অনেকটা কমে এসেছে।

এদিকে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাতে এক লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর