শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গুলি লুট করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের লুট করা ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল এবং গ্যাস গান। বুধবার (১৪ জুলাই) সকালে র‍‍্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

এরই প্রেক্ষিতে র‍‍্যাব-৭, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে র‍‍্যাব-৭, মঙ্গলবার পর্যন্ত ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর