শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামের ১২ থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জেলার ১২ থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

 

মিডিয়া সেল জেলা পুলিশ চট্টগ্রাম সূত্র জানায়, প্রত্যাহার হওয়া ওসিরা হলেন– ফটিকছড়ি থানার ওসি মীর মো. নুরুল হুদা, হাটহাজারীর ওসি মো. মনিরুজ্জামান, রাউজান থানার ওসি জাহিদ হাসান, আনোয়ারার ওসি মোল্লা জাকির হোসেন, পটিয়ার ওসি জসীম উদ্দিন, চন্দনাইশের ওসি ওবায়দুল ইসলাম, সাতকানিয়ার ওসি মিজানুর রহমান, ভূজপুরের ওসি মো. কামরুজ্জামান, বোয়ালখালীর ওসি মো. আছহাব উদ্দিন, বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদ, মীরসরাইয়ের ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম, সন্দ্বীপের ওসি মো. কবির হোসেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম জেলার অতিরিক্ত এক পুলিশ সুপার বলেন, ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

এসব থানায় নতুন ওসি পদায়ন প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ওসিদের সংশ্লিষ্ট থানায় পদায়ন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর