শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চামড়া পাচার ও গরু চোরাচালান রোধে সীমান্তে কড়া নজরদারি বিজিবির

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

ঈদুল আজহাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় গরু চোরাচালান ও কুরবানির চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে চারটায় ৪২ বিজিবির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।তিনি বলেন, “দেশে কুরবানির জন্য প্রয়োজনীয় সংখ্যক পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্ত দিয়ে বিদেশি গরুর অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। একইসঙ্গে কুরবানির চামড়া পাচার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।”

তিনি জানান, চলতি সময়ে ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন করা হয়েছে মোট ৫৭ জন বাংলাদেশি নাগরিককে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ৪২ ও দিনাজপুর জেলার ১৫ জন। তাদের পরিচয় নিশ্চিত করে বিজিবি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

পুশ ইন রোধে সীমান্তে নজরদারি, টহল ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান অধিনায়ক। তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ ইন করায় বিএসএফ-এর বিরুদ্ধে নিয়মিতভাবে পতাকা বৈঠকসহ লিখিত ও মৌখিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করতে হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর