শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্কের মেয়াদ বাড়ালো ভারত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ভারতে আসন্ন নির্বাচনের আগে অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ নিশ্চিত এবং দাম নিয়ন্ত্রণে রাখতে চায় মোদি সরকার। তাই সিদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ থাকার মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর ইকোনমিক টাইমস ও এনডিটিভির।

পর্যাপ্ত স্থানীয় মজুত বজায় রাখা এবং দেশে দাম নিয়ন্ত্রণে রাখতে গত বছরের আগস্ট মাসে চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত এই শুল্কারোপের এই আদেশ জারি থাকবে বলে তখন বলা হয়েছিল। পরে সেই মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল। কিন্তু গতকাল বুধবার জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই শুল্ক জারি থাকবে।ভারতের খুচরা মূলস্ফীতি কমে ৫ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা ডিসেম্বরে ছিল চার মাসের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৬৯ শতাংশ।

ভারতের কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২-২০২৩ শস্য বছরে চালের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ দশমিক ৫৪ মিলিয়ন টনে, যা তার আগের বছরের ১২৯ দশমিক ৪৭ মিলিয়ন টনের চেয়ে বেশি।

উল্লেখ্য, বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। এই দেশটি থেকে চাল রপ্তানি কমে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর