শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চিরকুট লিখে বৌদ্ধ ভিক্ষুর আত্মহত্যা!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

বান্দরবানে বৌদ্ধ বিহারে চিরকুট লিখে এক বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে রোয়াংচড়ি উপজেলার গোধারপাড় এলাকার আর্যগুহা বিহার থেকে পুলিশ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত ভান্তের নাম দীপঙ্কর মহাথের। তিনি আর্যগুহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার (১২ জুলাই) রাতে বিহারের ভিতর প্রবেশ করে বিহারাধ্যক্ষ দীপংকর মহাথের। পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভান্তে বিহার থেকে বের না হওয়ায় বিহারের অন্যান্যরা ভিতরে প্রবেশ করে ভান্তের ঝুলন্ত মরদেহ দেখতে পান। \

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা এ নিয়ে দায়ক দায়িকাদের মধ্যে দেখা দিয়েছে নানা রহস্য।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আর্য গুহা থেকে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর