শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চীনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ টাইম ভিউ

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শানটুতে একটি আবাসিক ভবনে অগুনের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অগ্নিকাণ্ডটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চার তলা বিশিষ্ট একটি ভবনে ঘটে। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা জানতে অনুসন্ধান টিম তদন্ত শুরু করেছে।

হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন পর শানটুতে এ অগ্নিকাণ্ড হল। ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডে মঙ্গলবার মৃত্যু বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। বেইজিং গত মাসে দেশজুড়ে বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা মান খতিয়ে দেখতে কড়া নির্দেশনা দিয়েছে, যেন হংকংয়ের মতো ঘটনা আর না ঘটে।

এর আগে এপ্রিলে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এক নার্সিং হোমে বয়স্কদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। কয়েক সপ্তাহ পর উত্তরপূর্ব চীনে এক রেস্তোরাঁয় আগুনে ২২ জন মারা গেছেন। সূত্র: রয়টার্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর