শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে পিটুনি, একজন নিহত

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৪ টাইম ভিউ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে পিটিয়েছেন স্থানীয়রা। এতে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।  শুক্রবার (২২ আগস্ট) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে কাঞ্চননগর সড়কের চেইঙ্গার ব্রিজ এলাকায় ৫-৬ জন কিশোরকে দেখতে পেয়ে এলাকার কয়েকজন যুবক তাদেরকে চোর সন্দেহে ধাওয়া করে। পালানোর সময় তিন কিশোর একটি নির্মাণাধীন ঘরের ছাদে আশ্রয় নেয়। যুবকরা ওই তিন কিশোরকে ছাদ থেকে নামিয়ে এনে চেইঙ্গার ব্রিজের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটাতে থাকে। গণপিটুনিতে মাহিন নামের কিশোর ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় মানিক ও রাহাত নামের অপর দুই কিশোর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিটুনিতে জড়িত দুজনকে আটক করেছে। হত্যায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ওসি নুর আহাম্মদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর