শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নারী পোশাককর্মী নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবি খাতুন (২২) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত পোশাককর্মী শেনন সোয়েটার লিমিটেড কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গতকাল রাত ৮টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে অটোরিকশাযোগে কোনাবাড়ীর উদ্দেশে রওনা দেন ওই গার্মেন্টসকর্মী।

পরে কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছলে একটি মোটরসাইকেলে করে এসে তিন ব্যক্তি অটোরিকশা গতিরোধ করে এবং অটোরিকশায় থাকা পোশাককর্মীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে মোবাইল নিতে বাধা দিলে ওই পোশাককর্মীর পিঠে ও রানে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং মোবাইল ছিনিয়ে চলে যায়।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে দুজন যাত্রী ওঠে। একজন নাওজোড় নেমে যায়।

রুবি খাতুন নামে যে মেয়েটি খুন হয়, সে কোনাবাড়ী আসবে। বাইমাইল ব্রিজে আসা মাত্রই পেছন থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক এসে বলে- ‘মোবাইল দে’। তখন তিনি মোবাইল দিতে না চাইলে ধারালো ছুরি দিয়ে পোঁচ দিয়ে মোবাইল নিয়ে চলে যায়। তারপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান সরকার জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতে রুবি খাতুন নামে এক পোশাককর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর