শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জকসু নির্বাচন: ছাত্রশক্তি সমর্থিত “ঐক্যবদ্ধ জবিয়ান” প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।

এই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  কিশোর আনজুম সাম্য এবং জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।

এছাড়া ২০ সদস্যের এ প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুননেসা হিমু  , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন , স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তারেক সাদিদ , আইন ও মানবাধিকার সম্পাদক পদে জিহাদ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ রাতুল হাসান , ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান , পরিবহন সম্পাদক পদে মুশফিক   , সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফেরদাউস শেখ , পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে আমিনুল মনোনীত হয়েছেন।

এছাড়াও ৭টি  নির্বাহী সদস্য পদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা, পিয়ারুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর