শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জীবননগরে সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

চুয়াডাঙ্গার জীবননগরে ৯টি স্বর্ণের বারসহ মো. মোমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। উপজেলার ইসলামপুর সড়কের উপর থেকে মোমিনকে আটক করা হয়। আটক মোমিন একই উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। রবিবার গভীর রাতে মহেশপুর ৫৮ বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন মো. মোমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮টি বড় স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়।

বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো পাচারকারী মোমিন। আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর