শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বন্দর থানার কলাগাছিয়ার কান্দিরপাড় এলাকায় নিজ ঘরে স্বামী সাকিব খান ওরফে জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

এ ঘটনায় স্ত্রী শিখা খানকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক রাজু আহমেদ। তিনি জানান, শিখাকে আটক করা হয়েছে। আহত সাকিবের সার্জারির প্রস্তুতি চলছে।

জানা যায়, টিকটকে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মতো কথা বলে আলোচনায় আসেন সাকিব খান। নিজেকে জুনিয়র সাকিব খান বলেই পরিচয় দিতেন তিনি। তবে তার প্রকৃত নাম সাকিল বেপারী। মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে। অন্যদিকে স্ত্রী শিখা খান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। সাকিব ও শিখার এর আগেও একাধিক বিয়ে হয়েছে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহম্মেদ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এখানে তার সার্জারি চলছে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর