শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঝটিকা মিছিল করায় খুলনায় আ.লীগের ৪৯ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

গত ২০ এপ্রিল খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

ইতোমধ্যে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। হরিণটানা থানা পুলিশ ২২ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে আরো ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে জাহাঙ্গীর ফরাজী (৪৫), জিল্লুর রহমান রানা (৪০), আব্দুল্লাহ আল মামুন (৩৩) এবং আবুল খান (৬০)। কেএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব জানান, মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর