শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৬৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে নাজমা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী রইচ উদ্দীন। গতকাল রবিবার (৩০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ওই স্বামী পলাতক রয়েছেন।

নিহত নাজমা খাতুন ওই গ্রামের গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে। ঘাতক স্বামী তারেক হোসেন ওরফে রইচ উদ্দীন একই উপজেলার চর ত্রিবেণী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকতেন।

নিহত নাজমার ভাবী শাহানাজ খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত নাজমা খাতুনের ছোট ছেলে তাওজিদ হোসেন (৭) বলেন, রাতে তার মা ও বাবা ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে তার বাবা বটি দিয়ে মাকে কোপ দেয়। তারপর মা মারা যায়। তার বাবা পালিয়ে গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর