শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা, দায়িত্বে রতন টাটার সৎভাই

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

ভারতের ব্যবসায়ী গোষ্ঠীর জনহিতকর শাখা ‘টাটা ট্রাস্ট’-এর চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা। ৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। শুক্রবার, ১১ অক্টোবর রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্ট ভাল ভাবে এগিয়ে যেতে পারবে বলেই মনে করছেন সংস্থার অন্য পদাধিকারীরা।

টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণন এ প্রসঙ্গে বলেছেন, ‘‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তার দক্ষতা রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’’

২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছ’হাজার শতাংশের বেশি বেড়েছে।

ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

এ ছাড়াও টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার সৎভাই। তার তিন সন্তান রয়েছে। তারা হলেন মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাদের নামও রয়েছে। রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর