বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজনীন পেনশন চাঙ্গা করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত ট্রাম্পকে বেইজিং সফরে লাল গালিচা অভ্যর্থনা, দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা ভাঙ্গা থানায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই তরুণকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের ঢাকায় ঝুম বৃষ্টিতে কমেছে গরম, চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

ট্রাম্পকে বেইজিং সফরে লাল গালিচা অভ্যর্থনা, দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ট্রাম্পকে বেইজিং সফরে লাল গালিচা অভ্যর্থনা, দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা

গত প্রায় এক দশকের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এই প্রথম দুইদিনের চীন সফরে দেশটিতে পৌঁছেছেন ডনাল্ড ট্রাম্প। তাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানিয়েছে বেইজিং। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করে। এরপর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা।

ট্রাম্পের জন্য জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বেইজিং। তাকে দেওয়া হয়েছে সামরিক গার্ড অব অনার। বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল চীনা শিশু-কিশোররা। তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়, ‘স্বাগতম, আন্তরিক স্বাগতম।’

এই স্লোগানের মধ্য দিয়েই লাল গালিচা ধরে হেঁটে যান ট্রাম্প। এ সময় ট্রাম্প ছিলেন হাস্যোজ্জ্বল। পরে গড়ি বহরের লিমোজিন গাড়িতে ওঠার আগে দিয়ে তিনি মুষ্টিবদ্ধ হাত তুলে শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার সফরসঙ্গীরা। যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর একঝাঁক শীর্ষ নির্বাহী এই সফরে তার সঙ্গী হয়েছেন।

এই তালিকায় রয়েছেন অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক। এছাড়া, মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকলনার্নি, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান-সহ আরও বেশ কিছু মার্কিন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিবিসি-কে জানান, সবমিলিয়ে ট্রাম্পের এই সফরে ডজনেরও বেশি মার্কিন টেক কোম্পানিগুলোর শীর্ষ কর্তকর্তারা রয়েছেন, যা দুই দেশের বাণিজ্য ও প্রযুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর