শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

ট্রাম্পের বিরুদ্ধে মামলার রায় পেছাল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

পর্নোগ্রাফি তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা ধামাচাপার উদ্দেশ্যে দেওয়া ঘুষের তথ্য ব্যাবসায়িক নথিপত্রে গোপনের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

ট্রাম্পের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতের বিচারক হুয়ান মার্চান এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, অন্তত আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রায় ঘোষণা স্থগিত থাকবে। এর আগে গত ৩০ মে ট্রাম্পকে ওই মামলায় দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত।

৩৪টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হন তিনি। ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে বিচারকের সিদ্ধান্তে তা পিছিয়ে গেল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হওয়া থেকে গত সোমবার দায়মুক্তি দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

আদালতের এই অভিমতের বিষয়টি উল্লেখ করে ম্যানহাটান আদালতের বিচারক হুয়ানের কাছে সাজা ঘোষণার তারিখ পেছানোর আবেদন করেন ট্রাম্প। এই আবেদন মঞ্জুর করেন বিচারক। এ ছাড়া নিউ ইয়র্কের আদালতের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান ট্রাম্প। তবে এই যুক্তি আমলে নেননি বিচারক।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। সর্বশেষ বিতর্কে তাঁর কাছে ধরাশায়ী হয়েছেন বাইডেন। অবশ্য এর পেছনে ভ্রমণ ক্লান্তিকে দায়ী করেছেন ৮১ বছর বয়সী বাইডেন।

সূত্র : বিবিসি

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর