শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (০৫ জুলাই) ভোররাতে উপজেলার নগরভিটা সীমান্তের বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫ এস নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগরভিটা সীমান্তে গরু চোরাকারবারি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে বিএসএফের কাছেই রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরাও ঘটনাটি শুনেছি। পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিষয়টি বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর