শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন এরদোগান পত্নী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়া ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

ইউনূসের সাফল্য কামনা করে তিনি বলেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে।

এরদোগানপত্নী বলেন, আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।

এদিকে অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন অ্যামিন। তিনি ওই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ড. ইউনূসকে ধন্যবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর