শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাইভেটকার ও যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাভারে নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বালয়ারপুর এলাকার সাবেক মেম্বার নাজিম উদ্দিন ও প্রাইভেটকার চালক মজিবুর রহমান। আহত সাহাবউদ্দিন ও আব্দুল জলিল মিয়াকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকাগামী বাস ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম, নাজিম উদ্দিন ও মজিবুর রহমান। এঘটনায় আহত হন আরও ২ জন। পরে আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, বিকেলে আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সি লাইন পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সি লাইন পরিবহনের বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর