শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

তীব্র গরমে লাইভেই অজ্ঞান সংবাদ পাঠিকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

আন্তর্জাতিক:  শুধু বাংলাদেশ নয় পাশের দেশ ভারতেও তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের কলকাতা শহর। দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে লাইভ সংবাদ পাঠ করার সময় জ্ঞান হারালেন কলকাতার টিভি সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ালের পরিচিত অভিনেত্রী লোপামুদ্রা দীর্ঘদিন টিভিতে সংবাদ পাঠ করছেন। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার কথা জানান তিনি।

অনুসারীদের লোপামুদ্রা জানান, গতকাল শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় মারাত্মক গরমে অসুস্থবোধ করেন তিনি। লাইভ নিউজ চলার সময় আমার বিপি (রক্তচাপ) মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশকিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন পানি নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘণ্টার, কখনো প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না। ফলে আমি পানি খেতে পারছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, পানিটা অবশেষে খাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর