শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ টাইম ভিউ
তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে দেশ দুটি। তুরস্ক আগামী শুক্রবার (২০ মার্চ) ও সিঙ্গাপুর শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশটিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে সিঙ্গাপুর বলছে, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তারা শনিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে। ইসলামি মাস শুরুর ক্ষেত্রে অনেক দেশ চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকেও গুরুত্ব দিয়ে থাকে। সে অনুযায়ীই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর