শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৬ টাইম ভিউ

তুরস্কের বালিকেসির প্রদেশে রিকটার স্কেলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন ২৯ জন এবং ধসে পড়েছে ১৬টি ভবন। রোববার ( ১০ আগস্ট) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। সংবাদমাধ্যম রয়টার্স তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির বরাত দিয়ে জানিয়েছে, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ কয়েকটি প্রদেশে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে এ ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জরুরি উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক ব্যক্তিতে উদ্ধার করেন। পরে তিনি মারা যান। তিনি আরও জানিয়েছেন, গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের আর কোনো লক্ষণ না থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান তখনকার মতো শেষ হয়েছে।

এএফএডি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে,  ভূমিকম্পটি ৬.১৯ মাত্রার ছিল এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর