শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের প্রতি সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১০ টাইম ভিউ

থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তাথাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তাথাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক ‍বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দূতাবাস।

বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে এখন পর্যন্ত নয় জন থাই নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। এর বিপরীতে থাইল্যান্ড থেকে আকাশপথে অভিযান চালানো হয় কম্বোডিয়ায়।

বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে +৬৬৮১৮৭০৮৪৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর