শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

থানার সামনে টিকটক করে আওয়ামী লীগ নেত্রী কারাগারে

প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ টাইম ভিউ

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণের অভিযোগে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শিউলী খাতুন (৪২)। সোমবার রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম। স্থানীয়রা জানান, শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

ঘটনার বর্ণনা দিয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও তৈরি করেন বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড করলে তা ভাইরাল হয়। পরে এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের সকলের অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর