শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

দক্ষিণ আফ্রিকায় ভবনে আগুন লেগে ৬৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার নগরীটির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় লাগা এ আগুনে আরও ৪৩ জন আহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসএবিসি জানিয়েছে, জরুরি পরিষেবা ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

কর্তৃপক্ষ বলেছে, কীভাবে পাঁচতলা এ ভবনটিতে আগুনের সূত্রপাত হয় তা পরিষ্কার হয়নি।

বিবিসিকে জরুরি পরিষেবা জানিয়েছে, রাত প্রায় দেড়টার দিকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল কর্মীরা এসেই ভবনটিতে থাকা বাকি লোকজনকে বের করে নিয়ে আসে।

এদের অধিকাংশই দক্ষিণ আফ্রিকায় থাকা আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।

জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, উদ্ধার পাওয়া অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গণমাধ্যম জানায়, একপর্যায়ে এ ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু পরে লোকজন এতে ফের বাস করতে শুরু করে।

ঘটনাস্থল দমকল কর্মীরা ও জরুরি পরিষেবার অনেকগুলো গাড়ি উপস্থিত আছে। ভবনটি থেকে বের করে আনা মৃতদেহগুলো নিকটবর্তী রাস্তার ওপর সারিবদ্ধভাবে রেখে কম্বল দিয়েছে ঢেকে রাখা হয়েছিল, জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী ফটোসাংবাদিকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর