শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দায়িত্ব নিয়েই পাথর লুটেরাদের বিরুদ্ধে অ্যাকশনে ডিসি সারোয়ার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০১ টাইম ভিউ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার মাত্র আট ঘণ্টার মধ্যেই অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথর জব্দ করেন তিনি।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামহীন আরেকটি মিল থেকে এসব পাথর জব্দ করা হয়। তবে তৎক্ষণাৎ সঠিক পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ শেষে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এর আগে সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সাদাপাথর এলাকা পরিদর্শন করেন ডিসি সারওয়ার। ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ তদারকি করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, “সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন, করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত এবং কেন এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর