মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

নড়াইলে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২২৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা কাজী রেজাউল করিম ওরফে পারভেজ কাজীকে (৫০) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এরপর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বয়রা গ্রামের কাজী গোলাম মওলার ছেলে এবং লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি। গ্রাম্য শত্রুতার জের ধরে আজ সোমবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ কাজী সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় বৌ বাজার থেকে ভ্যান যোগে বাড়িতে ফেরবার পথে বয়রা গ্রামের মধ্যে বাদশা কাজীর বাড়ির পাশে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহতের চাচাতো ভাই কাজী বুলু জানান, ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে- পারভেজের হাত-পায়ের রগ কেটে গেছে।

নড়াইল জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, পারভেজ কাজী লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার সৈয়দ ফরহাদ বিন হক (সৌরভ) জানান, হাত-পায়ের রগ কেটেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেছি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর