শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নড়াইলে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮০ টাইম ভিউ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় “নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা” ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সভাপতি মো. ইমাম হোসেন সেলিম।

মিছিলটি পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আনিসুজ্জামান সোহাগ,জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. সাজ্জাদ হুসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সাধারণ সম্পাদক ডা. এস এম নাসির উদ্দিন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব মো. শাফায়াতসহ আরো অনেকে। এ সময় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, “বড় রাজনৈতিক দল এখন নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা ১৬ বছর মজলুম ছিল, তারাই এখন জালিম হয়ে উঠেছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই।”

তারা আরও বলেন, “শুধু সোহাগ নয়—গত ১০ মাসে যারা খুন হয়েছেন, প্রত্যেক হত্যার বিচার করতে হবে। আর যদি জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদাবাজ ও খুনিদের ধরতে ব্যর্থ হন, তাহলে তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর