বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স চট্টগ্রামে তেলের গুদামে আগুন রাজধানীর শ্যামলীতে বাসে আগুন দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লা মাদ্রাসা : ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স
ছবি-সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৪ দশমিক ৬০ ভাগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর