শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত অন্তত ১৬২

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ টাইম ভিউ
নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত অন্তত ১৬২

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুয়ারা রাজ্যের দুইটি গ্রামে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ১৬২ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গল ও বুধবার ওরু এবং নুকু গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। হামলার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, বন্দুকধারীরা গ্রামের বাসিন্দাদের হাত বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ঘরবাড়ি-দোকানপাটে আগুনে পুড়িয়ে দেয় তারা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা নিশ্চিত করেন স্থানীয় পার্লামেন্ট সদস্য মোহাম্মদ ওমর বায়ো। তিনি জানান, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গ্রুপ এই হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত কেউই এই ঘটনার দায় স্বীকার করেনি। হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিহতের সংখ্যা ১৭০ জনের বেশি হতে পারে বলে সংস্থাটির আশঙ্কা।  সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর