শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাফ নদী থেকে ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।

টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, মাছ শিকার করতে যাওয়া চারটি নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় গেলে ১৯ জেলে ধরে নিয়ে যায় আরকান আর্মি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। তাদের ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর