শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।রোববার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোরে ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জের ভেতরে এ হামলা ঘটে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত তিন জনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ৩৫ বছর, তবে বাকি একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

পুলিশের ধারণা, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে, তবে সন্দেহভাজনদের কাউকে এখনও শনাক্ত করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। ব্রুকলিন থেকে পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, রেস্তোরাঁর ভেতরে রক্তে ভেজা মেঝে এবং ভাঙা কাঁচ পড়ে আছে, এসময় পুলিশ সদস্যরা প্রমাণ সংগ্রহ করছেন।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ ঘটনাটিকে ‘ভয়াবহ’ এবং ‘অসঙ্গতিপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘নিউ ইয়র্ক শহরে গত মাসে গুলিবর্ষণের ঘটনা এবং গুলিবিদ্ধের সংখ্যা ছিল সর্বনিম্ন পর্যায়ে। অথচ এ ধরনের একটি হামলা শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।’

এ প্রসঙ্গে আগস্টের শুরুতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছিল, ২০২৫ সালে এ পর্যন্ত ৪১২টি গুলিবর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে, যেখানে মোট ৪৮৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। সাম্প্রতিক হামলার পর নতুন করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর