শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নিখচার উদ্যোগে সিলেটে জাতীয় খাদ্য দিবস পালিত

এস এম জীবন:
  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

সিলেটের জাতীয় খাদ্য দিবস পালন করেছে নিখচা। আজ ২ ফেব্রুয়ারী জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাবার চাই (নিখচা ) এর উদ্যোগে ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সহযোগিতায় সিলেটে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২টায় নগরীর জেলা প্রশাসক গেইটের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সুরমা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”।

নিখচার আহবায়ক এড. সাইফুর রহমান খন্দকার রানার সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন- ব্লাস্ট সিলেটের সাবেক কোর্ডিনেটর, সিনিয়র অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক রকিব আল মাহমুদ।

বক্তব্য রাখেন বেলা সিলেটের কোর্ডিনেটর শাহ শাহেদা আক্তার, ব্লাস্টের কোর্ডিনেটর সত্যজিৎ কুমার দাস, মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার, সিনিয়র এডভোকেট সলমান উদ্দিন, এডভোকেট মতিউর রহমান, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, এডভোকেট দিদার আহমেদ, এডভোকেট শাহেদ ইকবাল সোহাগ, এডভোকেট কাওসার জুবায়ের, এডভোকেট গোলাম ফারুক রাসেল, আসকের সাংগঠনিক সম্পাদক  উসমান সুলতান, তানভীর আহমদ, নাইম আহমদ প্রমুখ।বক্তারা বলেন একটি  উন্নত দেশ এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ভেজালমুক্ত নিরাপদ খাদ্য আবশ্যক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর