শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়ল অফিসে, নিহত ২

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

যশোরের মনিরামপুরে পানির ট্যাংকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অফিস কক্ষে ঢুকে পড়েছে। এ সময় ট্রাকের মালিকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক।

সোমবার সকাল ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর বাঁধাঘাটা মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, ট্রাকের চালকের সহকারী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গেওভাটা গ্রামের আনু মিয়া (৪৮) ও মনিরামপুরের বিজয়রামপুর গ্রামের আনার আলীর ছেলে আব্দুর রহমান (৮৫)। আহত ট্রাক চালক গাজীপুরের নুরুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মামুন হোসেন বলেন, সকালে বাঁধাঘাটা মোড়ে ব্যাপারী রাইস মিলের সামনে মিলের মালিক আব্দুস সালামের সঙ্গে বসে গল্প করছিলেন স্থানীয় আব্দুর রহমান।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পানির ট্যাংকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে মিলের অফিস কক্ষে ঢুকে পড়ে। এতে ভেতরে হেলপার আটকা পড়েন। আর ঘটনাস্থলে মারা যান আব্দুর রহমান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে হেলপারকে উদ্ধার করেছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় স্থানীয় এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মিলের অফিস কক্ষের সাঁটার ভেঙে ট্রাক ভেতরে ঢুকে পড়ায় ট্রাকের মধ্যে হেলপার আটকা পড়েন। আমরা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে দুইজনের মৃত্যু হয়েছে।

ট্রাকের চালক হাসপাতালে ভর্তি আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর