শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নীলফামারীর ডিমলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১০০ টাইম ভিউ

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার নিজেকে বিতর্কিত সংসদ সদস্য আফতাব উদ্দিনের ভাতিজা পরিচয় দিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে আসছিলেন। মাদক সম্রাট হিসেবে পুরো উপজেলায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাতের আঁধারে ভারত সীমান্ত থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য চোরাচালান করতেন।

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে নিরীহ জনগণের জমি দখল ও অর্থ আত্মসাৎ করতেন। এছাড়াও তার বাহিনীর মাধ্যমে স্কুলের নারী শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগও রয়েছে। জনরোষের কারণে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। কোটা আন্দোলনের সময় ডিমলা ও নীলফামারীতে আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন আবু সায়েম সরকার। ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার একটি মামলায় এজাহারভুক্ত আসামি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা আবু সায়েমকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা এলাকা থেকে আটক করে পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, “সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডিমলা উপজেলা আহ্বায়ক আবু সায়েমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর