শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ফোন করেছেন নরেন্দ্র মোদি। এই প্রথম ফোনে কথা হল দুই দেশের রাষ্ট্রপ্রধানের। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সুশীলার সঙ্গে কথা হয় মোদির। সামাজিক মাধ্যমে ফোনালাপের বিষয়টি শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি, নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতের সমর্থনের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

মোদি লিখেছেন, ‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনে কথা হলো। সম্প্রতি নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা পাশে থাকবে ভারত, সে কথাও জানিয়েছি তাকে।’

সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে চলতি মাসের শুরুতে ছাত্র-তরুণদের আন্দোলন শুরু হয় নেপালে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু বিক্ষোভকারী প্রাণ হারান। ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নেয়া হয় দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে। গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ৭২ বছরের সুশীলা। তারপর থেকে তাকে একাধিকবার অভিনন্দন জানিয়েছেন মোদি।

সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া ‘নারী ক্ষমতায়নের’ উৎকৃষ্ট উদাহরণ বলেও অভিহিত করেছেন মোদি। কখনও আবার নেপালের তরুণ তুর্কি তথা জেন-জি’র প্রশংসাও শোনা গেছে মোদির মুখে। তবে এই প্রথম ফোনে কথা হলো দু’দেশের রাষ্ট্রপ্রধানের। সূত্র: আনন্দবাজার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর