শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেপালের বিমান বিধ্বস্ত, নিহত ১৮

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাইলটকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল। 
প্রতিবেদন মতে, ক্রুসহ বিমানটিকে ১৯ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
টিআইএ’র তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিল।
 
ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিমালায়ান টাইমস।
 
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর