শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পটুয়াখালীতে চাঁদার দাবিতে চিকিৎসককে মারধর

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি চিফ মেডিকেল অফিসার এটিএম নাসির উদ্দিনের কাছে ৫ লাখ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাইফুল মৃধা, মাসুদ মৃধা এবং জসীম উদ্দিন মৃধাসহ কয়েকজন এ চাঁদা চেয়েছেন বলে অভিযোগ তার। এ সময় চক্রটি অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালমন্দ করে প্রাঁণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন।

এ ব্যাপারে ভুক্তভোগী ডা. এটিএম নাসির উদ্দন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে একটি লিখত অভিযোগ করেছেন।

লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা সাইফুল মৃধা, মাসুদ মৃধা, জসিম উদ্দিন (১), জসিম উদ্দিন (২), ও জসিম মিয়া নামের ৫/৬ যুবক তার অফিসে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শারীরীকভাবে হেনস্থা ও অশ্লীল গালাগাল করেন। এছাড়া তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিতে পারলে চাকরি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন তারা। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

 

অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্নে ডা. নাসির উদ্দিন বলেন, দেশের চলমান অস্থিতিশীল অবস্থার কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিবেশ শান্ত হলে মামলা করবেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম হেমায়েত জাহান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল আলম মৃধাকে বেশ কয়েকবার ফোন করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর